বৃষ্টি বাগড়া দিলো ইডেনের জমে ওঠা ম্যাচে
টসে জিতে শ্রীলংকাকে ব্যাট করতে বলে বেশ বেকায়দায় পড়েছিলেন রাহুল দ্রাবিড়। রান উঠছিল ঝড়ের বেগে। উপুল থারাঙ্গা (১৪) আর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের উইকেট দুটো তুলে নিয়ে রানের স্রোত কিছুটা থামিয়েছেন মুনাফ প্যাটেল। তারপর কুমারা সাঙ্গাকারাকেও (১২) ফিরিয়ে দেন শ্রীশান্ত।
৬১ বলে ৬৩ রান নিয়ে ব্যাট করছেন সনাৎ জয়াসুরিয়া। সঙ্গে আছেন মারভান আতাপাত্তু (৫*)। এই মুহুর্তে বৃষ্টির জন্য খেলা বন্ধ। ১৮.২ ওভার শেষে শ্রীলংকার স্কোর ৩ উইকেটে ১০২।
Geosports ও cricinfo --- এর সহায়তায়
