তৃতীয় জেএফএ কাপ ফুটবল শুরু
বুধবার থেকে শুরু হয়েছে তৃতীয় জেএফএ কাপ অনূর্ধ্ব---১৫ ফুটবল। প্রথম দিনে বাগেরহাট, ফরিদপুর, পঞ্চগড়, জামালপুর, নওগাঁ ও লক্ষ্মীপুর জিতেছে।
খুলনায় বাগেরহাট-----যশোরের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ২---০ গোলে জিতেছে বাগেরহাট। মানিকগঞ্জের ম্যচটিও টাইব্রেকারে গড়িয়েছে। নির্ধারিত সময়ে ফরিদপুর-----রাজবাড়ীর ম্যাচ ১----১ গোলে শেষ হয়, তারপর টাইব্রেকারে ৪----৩ গোলে জিতে যায় ফরিদপুর জেলা। নির্ধারিত সময়ে ফরিদপুরের গোলদাতা হাফিজুল এবং রাজবাড়ীর পক্ষে গোল করেছেন রাজু।
নাটোরে পঞ্চগড় জেলা ২----০ গোলে হারিয়েছে দিনাজপুরকে। ৩ ও ৩৭ মিনিটে গোলদুটি করেছেন রায়হান আলী ও মাহবুব। ময়মনসিংহে জামালপুর জেলা ২----১ গোলে হারিয়েছে শেরপুর জেলাকে। বিজয়ী দলের পক্ষে নজরুল ৩৪ মিনিটে এবং লালন ৬৬ মিনিটে গোল করেছেন। সিরাজগঞ্জে নওগাঁ জেলা একমাত্র গোলে হারিয়েছে বগুড়াকে, ১৩ মিনিটে মহামূল্যবান গোলটি করেন আরমান শেখ। ওদিকে কুমিল্লা ভেন্যুতে কামরুল হাসানের একমাত্র গোলে লক্ষ্মীপুর হরিয়েছে ফেনী জেলাকে।
