পাকিস্তান ২৩১/৪
মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি ইউনিস খান। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ল্যাঙ্গেভেল্টের হাতে ধরা পড়েছেন তিনি।
ইউনিসের ৯৮ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও দুটি ছক্কায়। তবে তার চেয়েও বেশি বিধ্বংসী ছিলেন ওপেনার ইমরান নাজির।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই কামরান আকমলকে হারালেও ধাক্কাটা নাজিরের ঝড়ো ব্যাটিংয়ে ভাল মতোই সামলে উঠেছে পাকিস্তান। ৩৯ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৫৭ রান করেছেন নাজির।
ইউনিসের বিদায়ের পর ইনজামাম-উল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে রান আউট হয়েছেন পাকিস্তান অধিনায়ক। ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২৩১ রান। মোহাম্মদ ইউসুফ ৫৩ ও শহীদ আফ্রিদি ৬ রান নিয়ে ব্যাট করছেন।
