২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল্ডিং বানানো নয়, মন দিতে হবে খেলার দিকে : ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেটকে বাইরে রাখুন, তারপর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিকে তাকান। ঠিক নজরে পড়ার মতো কোনো পরিবর্তন দেখতে পাবেন না। ফি----বছরই একই চিত্র, নানা জঞ্জালে ভরা ক্রীড়াঙ্গনে নিত্যসঙ্গী হয়ে আছে ব্যর্থতা, বিতর্ক ও কর্মকর্তাদের অদক্ষতা। সাদা চোখে এরকম মনে হলেও তত্ত্ববধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর দেখেছেন ক্রীড়া মন্ত্রণালয় দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত। এই কদিনে তার পর্যবেক্ষণ হচ্ছে, “সাংঘাতিক খারাপ অবস্থা। দুর্নীতিটা এমনভাবে ভেতরে ঢুৃকে গেছে, বলতে গেলে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এখানে স্বচ্ছ্বতা আনাই আমাদের মূল উদ্দেশ্য।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 01:07 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

দায়িত্ব নেওয়ার পর প্রথম যে ব্যাপারটি ক্রীড়া উপদেষ্টার বেশি চোখে পড়েছে তা হলো ক্রীড়াপ্রতিমন্ত্রীর জাতীয় ক্রীড়া পরিষদের চেয়াম্যান পদ দখল করে বসা। “যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তিনিই অবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান----- এটা মোটেও ভালো ব্যাপার নয়। অথচ এটাার কোনো কারণ দেখি না আমি। ক্রীড়া পরিষদেই অনেক সিদ্ধান্ত হয়ে যায় যেটা মন্ত্রণালয়ে আসেই না। পরিষদে অন্য কেউ চেয়ারম্যান থাকতে পারেন, ক্রীড়াঙ্গনে স্বচ্ছতার জন্যই এটা দরকার। ওই পদে বসে মন্ত্রী সবকিছু অনুমোদন দিয়ে দিলে অকার্যকর হয়ে পড়ে মন্ত্রণালয়”----- বলেছেন তপন চৌধুরী।

তিনি দেখেছেন, ক্রীড়াঙ্গনে দুর্নীতির বড় একটা কারণ হচ্ছে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির একই সঙ্গে দুটো বড় পদ আকড়ে থাকা। আর তাকে আকড়ে ধরে জাতীয় ক্রীড়াপরিষদে বাসা বেধেঁছে অনিয়ম----দুর্নীতি, সুবাদে টেন্ডারবাজি ও ক্রীড়া স্থাপনা বানানোর নামে পরিষদের এক পরিচালকের দোর্দন্ড প্রতাপশালী এবং প্রচুর বিত্ত----বৈভবের মালিক হয়ে উঠা। তাই এই নিয়ম পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সেটা হলে হয়তো টেন্ডারবাজি, স্টেডিয়াম তৈরির বিষয়গুলো আর জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় থাকবে না। পরিষদ শুধুই ক্রীড়া ও ক্রীড়াবিদদের মানোন্নয়নের কথাই ভাববে।

সার্বিকভাবেই চিরাচরিত প্রথার বাইরে গিয়ে ক্রীড়াঙ্গনে নতুন করে সাজাতে চান ক্রীড়া উপদেষ্টা। তবে এই সাজের জন্য বাড়তি কোনো বিল্ডিং তৈরির প্রয়োজন পড়বে না ! “আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে খেলোয়াড়দের ট্রেনিংই বিশেষভাবে গুরুত্ব পাবে। ক্রীড়ার নামে ঘর---বাড়ি--- বিল্ডিং---- অবকাঠামো তৈরি এবং শুধু বিদেশ সফর নিয়ে ভীষণ কড়া মনোভাব হবে আমাদের।” মজার ব্যাপার হচ্ছে, এতদিন ক্রীড়ার চেয়ে বিল্ডিং তৈরিই মুখ্য ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীদের কাছে। এবং ক্রীড়া ---- বাজেটে পড়তো তার প্রতিফলন, অবকাঠামো উন্নয়নের জন্য ৭০/৮০ শতাংশ অর্থের বিপরীতে ক্রীড়া উন্নয়নের জন্য বরাদ্দ থাকতো ২০/৩০ শতাংশ।

সরকারের সুনীতি ও বারদ্দের পাশাপাশি স্পন্সরদের ইতিবাচক সাড়া পেলে দেশের ক্রীড়া উন্নয়ন ত্বরান্বিত হবে বলেই তিনি মনে করেন। তিনি বিশ্বাস করেন, “বাংলাদেশে ক্রীড়ার জন্য স্পন্সরের অভাব নেই। যারা টাকা দিচ্ছে তারা চায় তা ক্রীড়ানন্নোয়নের জন্য ব্যয় হোক, ছেলে---মেয়েদের উন্নতি হোক। কিন্তু যখন দেখা যায় ফেডারেশন ওই অর্থের সদ্ব্যবহার করে না তখনই স্পন্সররা উৎসাহ হারিয়ে ফেলে।” অনেক আগে থেকে এদেশের নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কয়ার গ্র“প বড় এক পৃষ্ঠপোষক বলেই হয়তো সত্যটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন।

তাহলে ক্রীড়া ফেডারেশনের শুদ্ধতাও খুব জরুরী! আর সেজন্যই ক্রীড়া উপদেষ্টা সত্যিকারের ক্রীড়া সংগঠকদের ফিরিয়ে আনার তাগিদ অনুভব করছেন, “আমাদের প্রধন লক্ষ্য হচ্ছে এগুলো পরিবর্তনের মাধ্যমে ভাল কিছু করা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের প্রকৃত ক্রীড়া সংগঠক যারা নিজেদের পকেটের পয়সা খরচ করে ক্রীড়াঙ্গনের কাজ করতেন তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। মারাতœকভাবে অবহেলা করা হয়েছে তাদের। তারা অপমানিত হয়েছেন, তাই অভিমানে তারা দূরে সরে গেছেন। তাদেরকেই ক্রীড়াঙ্গনের ফিরিয়ে আনতে চাই আমরা।”

সেটা করতে গেলে ক্রীড়া ফেডারেশনগুলোর তথাকথিত নির্বাচিত কমিটি আর থাকে না। রাজনীতির প্রত্যক্ষ মদদে নির্বাচিত এসব কমিটি নিয়েও তিনি ভাবছেন। এছাড়া ফুটবলসহ আরো অনেক ফেডারেশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কয়েকমাসের মধ্যেই, আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেয়াদ তো শেষ হয়েই গেছে। এগুলোতে তত্ত্ববধায়ক সরকারের আমলে নির্বাচন হবে কিনা, এ নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেননি ক্রীড়া উপদেষ্টা।