২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনে ভারতের সামনে মুরালি আর ভাসবিহীন শ্রীলংকা

এ লড়াইয়ের কথা ভাবলেই মানসপটে ভেসে ওঠে শচীন টেন্ডুলকার বনাম ভাস বা টেন্ডুলকার বনাম মুরালিধরনের লড়াই। বিশ্বকাপের আগে দু দলেরই শেষ সিরিজে ইডেন গার্ডেনে ঠিকই মুখোমুখি হচেছ ভারত আর শ্রীলংকা, তবে এ লড়াইয়ের ভেতরে থাকছে না ওই লড়াইটা। বিশ্রাম নিতে এবারের ভারত সফরে যে আসেনইনি চামিন্ডা ভাস আর মুরালিধরন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ দুজনের অনুপস্থিতি যে শ্রীলংকার বোলিংশক্তি আর ম্যাচের আকর্ষন দু জায়গাতেই কুড়াল চালিয়েছে তাতে আর সন্দেহ কি! তাই বলে একেবারে ম্যাড়ম্যাড়ে সিরিজ হয়ে যাবে এমনটি ধরে নেওয়ার কোনো কারণ নেই। শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, ‘মাতারা হারিকেন’ সনাৎ জয়াসুরিয়া, কুমারা সাঙ্গাকারা, মারভান আতাপাত্তুরা তো আছেনই। টেন্ডুলকার, গাঙ্গুলী, দ্রাবিড়, ধোনি, জহীর,শ্রীশান্তদের জবাব হিসেবে এই তালিকাও তো কম সমীহ ---জাগানিয়া নয়। খুঁজলে ভারতীয় দলেও কিছু সমস্যা বের করা যাবে। এই ধরুন, ফ্লু আক্রান্ত হওয়ায় অজিত আগারকার আর কাঁধের ইনজুরিতে পড়ায় ইরফান পাঠান এ ম্যাচ না --- ও খেলতে পারেন  ---- বুধবার এমন একটা আভাস মিলেছে রাহুল দ্রাবিড়ের কথায়। পিঠের ব্যথার জন্য বৃহস্পতিবারের ম্যাচ মিস করতে পারেন ব্যাটসম্যান যুবরাজ সিংও। তার জায়গায় ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে বাংলার মিডল অর্ডার ব্যাটসম্যান মনোজ তিওয়ারির।  আরো একটা বিষয় না বললেই নয়। জঘন্য ফর্মের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়া বীরেন্দর শেবাগ এই সিরিজে সুযোগ পাচ্ছেন। তাকে সুযোগটা দেওয়া হচ্ছে ফর্ম ফিরে পেতে। কিন্তু ‘বীরু’ যদি ব্যর্থ হন,তাহলে তো সমস্যা বাড়বে বৈ কমবে না ভারতের!

তবে সবকিছুর পরও এ সিরিজে ভারতই ফেবারিট। শ্রীলংকার বোলিং মুরালি --- ভাসবিহীন , খেলা হচ্ছে ভারতের মাটীতে   ---- এসব তো আছেই, সঙ্গে রাহুল দ্রাবিড়ের দলের পক্ষে কথা বলছে সর্বশেষ সিরিজের ফলাফলও। ২০০৫ সালে ভারত থেকে কিন্তু ১ ---- ৬ ব্যাবধানে ওয়ানডে সিরিজ হেরে ফিরতে হয়েছিল মুরালি --- ভাসসমৃদ্ধ শ্রীলংকাকেই। এবার ওরা নেই। সম্ভাবনায় ভারত তো আরো এগিয়ে থাকবেই। যদিও ম্যাচের আগের সব হিসেব উল্টে যেতে পারে মাঠে। ইতিহাস বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ জিততে এখন আর ক্রিকেটের অনিশ্চয়তার দয়া খুব বেশি পেতে হয় না শ্রীলংকাকে। দুদলের ৯০টি ম্যাচের হিসাব-নিকাশে যদিও ভারত এগিয়ে কিন্তু গত ৬ বছর বিবেচনায় নিলে পরিসংখ্যানের পাল্লা প্রায় সমান-সমান। ২৮ টি ম্যাচে ভারত জিতেছে ১৩টি, শ্রীলংকা একটি  কম। ২০০৫ এর ১-৬ ব্যবধানের ঐ সিরিজটা ধরেই হিসাবটা। ওটা বাদ দিলে শ্রীলংকার পরিস্কার আধিপত্য; ওদের জয় ১১টি, যখন ভারতের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ৭!