পদত্যাগ করছেন খন্দকার জামিলউদ্দিন
নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটিতে আসতে পারেননি তিনি। এসেছিলেন সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে খন্দকার জামিলউদ্দিনের জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিষয়টা তার কানেও গেছে। তাই কার্যনির্বাহী কমিটির পাশাপাশি গেম ডেভলপমেন্ট ও সিসিডিএমের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জামিলউদ্দিন। মঙ্গলবার রাতে নফহবংি২৪.পড়স কে নিজের সেই সিদ্ধান্তের কারন ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন,“বিসিবি প্রেসিডেন্টকে অনেকেই আমার ব্যাপারে প্রশ্ন করছেন বলে শুনেছি। এটা তার জন্য যেমন, তেমনি আমার জন্যও বিব্রতকর। তাই মান --- সন্মান নিয়ে আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
পদত্যাগপত্র অবশ্য এখনো জমা দেননি। জানিয়েছেন এর আগে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে নিতে চান,“পদত্যাগপত্র বোর্ডের সিইও মাহমুদুর রহমানের জিম্মায় রেখে এসেছি। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তবেই জমা দেব। ৭ তারিখে পেসার হান্টের উদ্বোধন। পরদিন স্কুল ক্রিকেটের। এই দুটো অনুষ্ঠান হয়ে গেলে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যানের পদ থেকেও সরে দাড়াবো।”
