২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেট তারা মাত্র ৩৫.২ ওভারে টপকে গেছে ২ উইকেটে ১৫৬ রান করে। প্রোসপার উতসেইয়ার দলকে এ জয় এনে দেয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডাফিন (৩২) আর সিবান্দার ১২৫ রানের উদ্বোধনী জুটি। সিবান্দা খেলেছেন হার না মানা ৯৩ রানের চমৎকার এক ইনিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এর আগে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামার পর থেকেই এর শুরু। মাত্র ১ রান করে শাহরিয়ার নাফীস আর ২ রান করে মেহরাব জুনিয়র আউট! এভাবে মাত্র ৫ রানে দুই  ওপেনারকে হারানোর পর অবশ্য অবস্থা কিছুটা সামাল দিয়েছিলেন আফতাব আহমেদ (২৪) ও সাকিবুল হাসান (২২)। কিন্তু এ জুটি ভাঙ্গার পর হাবিবুল বাশারকেও (০) ফিরিয়ে নিজের তৃতীয় সাফল্য পেয়ে যান গ্যারি ব্রেন্ট (৪/৩০)। তিনি মাত্র ১ রানের ভেতর এই তিনজনকে তুলে নিলে ৫০ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত হয় বাংলাদেশ। প্রথম দুটি উইকেট পেয়েছেন ক্রিস্টোফার মপফু (২/২৬)। শেষপর্যন্ত ৪৬ ওভারে ১৫৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংসে সর্বোচ্চ ৪০ রান  করেছেন মোহাম্মদ রফিক । ২৩ রানে ৩ উইকেট পেয়েছেন শিন উইলিয়ামস।