শেষ হলো গ্রামীন ফোন আন্তর্জাতিক জুনিয়র টেনিস
১৮ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্ণামেন্টে বালিকা এককের ফাইনালে রাশিয়ার মেরিনা লুসিনা বেলারুশের মারগারিটা মাইসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালক এককের ফাইনালে চাইনিজ তাইপের হুসু চুং হাংকে সহজেই হারিয়ে শিরোপা জিতেছেন হিসেন ইং পিং।
রোববার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে সকালে বালিকা ও বালক দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ১ নং কোর্টে উজবেকিস্থানের সারিজুদ্দিনোভা ও ফিলিপাইনের আগ্রা জুটিকে সরাসরি সেটে (৬ --- ৩, ৬ --- ৩) হারিয়ে বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের লিউ ও চ্যান জুটি। এছাড়া ২ নং কোর্টে বালক দ্বৈতের ফাইনালে ফিলিপাইনের বারতি ও জাপানের সুজুকি জুটি ৬ --- ১, ৬ --- ২ হারিয়েছন থ্যাইল্যান্ডের চমপেট ও পুকপুমকমল জুটিকে।
বালক ও বালিকা এককের দ্’ুটি ফাইনাল ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বালিকা এককে রাশিয়ার মেরিনা লুসিনা ৩ --- ৬, ৬ ---- ৩, ৬ ---- ৩ গেমে বেলারুশের মারগারিটা মাইসাক হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। বালক এককের ফাইনালে চাইনিজ তাইপের হিসেন ইং পিং ৬ --- ২,৬ --- ০ গেমে হুসু চুং হাংকে হারিয়ে হেসেছেন শেষ হাসি।
