২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অংশ নেবেন বাংলাদেশের চার সাঁতারু

দ্বাদশ ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। গত শুক্রবার বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

আগামী ১৭ মার্চ থেকে মেলবোর্নে শুরু হচ্ছে সাঁতারের দ্বাদশ বিশ্বকাপ। তাতে অংশ নেবেন বাংলাদেশের চার সাঁতারু। ফেডারেশন সম্পাদক আমিনুল হক সজল জানিয়েছেন, “নির্বাচকরা  চারজন সাঁতারুকে মনোনীত করেছেন বিশ্বকাপের জন্য।” মনোনীত সাঁতারুরা হলেন কলম্বো এসএ গেমসে সোনাজয়ী শাহজাহান আলী রনি ও রূপাজয়ী রুবেল রানা এবং দুই মহিলা সাঁতারু ডলি আক্তার ও মাহফুজা খাতুন। চারজন সাঁতারুই এখন ইন্দো----বাংলা গেমসের প্রশিক্ষণে আছেন ২৩ জানুয়ারি থেকে। কোচ কাম ম্যানেজার হয়ে তাদের সঙ্গী হচ্ছেন বিখ্যাত সাঁতারু অরুন নন্দী।

বিশ্বকাপ সাঁতারের সময়ই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের (ফিনা) কংগ্রেস। সেখানে ভোটাধিকার নিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের প্রতিনিধিত্ব করবেন সহ---সভাপতি জয়নাল আবেদীন।