২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিপ্লিন কোড হচ্ছে ফুটবলে

আগে মাঠে কোনো অঘটন ঘটলে কার্যকর হতো ডিসিপ্লিনারি কমিটি। তারা সাক্ষী---সাবুদ নিয়ে নিজেদের মতো বিচার---বিবেচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতো। এখন সেরকম অঘটনের বিচার ও শাস্তি বিধান করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রণয়ন করতে যাচ্ছে ডিসিপ্লিন কোড। এই কোডের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে এখন থেকে। অর্থাৎ কোডটা হবে ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের জন্য গাইড লাইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, “ফিফা---এএফসি’রও একটি করে ডিসিপ্লিনারি কোড থাকে। বাফুফেও সেরকম একটি ডিসিপ্লিনারি কোড বানিয়েছে। বি. লিগ শুরুর সঙ্গে সঙ্গেই তা কার্যকর করার কথা ভাবছি।”

মাঠে রেফারি লাঞ্ছনা, খেলোয়াড়দের মারামারি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার বিচার করা হবে এখন এই “ডিসিপ্লিনারি কোড” সামনে নিয়েই। মানে বাফুফে প্রণীত আইন দিয়েই সমস্যার সুরাহা করা হবে। পাতানো খেলা প্রতিরোধের জন্য কোনো আইন কি রাখা হয়েছে ? বাফুফে সম্পাদকের জবাব, “সাধারণত কোডে পাতানো খেলার শাস্তি নিয়ে কোনো আইন থাকে না। তবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পাতানো খেলার সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তির আওতায় আনার আইন আছে।”

শুধু মাঠের অঘটন নয়, মাঠের বাইরে কর্মকর্তাদের আচরণ এবং বাফুফে সদস্যদের কর্মকান্ডও “ডিসিপ্লিনারি কোড”---- এর আওতায় পড়বে। অর্থাৎ বাফুফের সঙ্গে সংশ্লিষ্টরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করতে পারবেন না। করলে তাদের শাস্তির মুখে পড়তে হবে।