২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটকে নিয়ে এখনো বিপাকে বি.লিগ

সভা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বি. লিগ কমিটি। হঠাৎ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থা পেশাদার ফুটবল লিগে খেলতে অপারগতা প্রকাশ করায় সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমস্যার গ্রহনযোগ্য কোনো সমাধান এখনো বের করা যায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বি. লিগ কমিটি শনিবার সভায় বসেও কোনো উপায় বের করতে পারেনি। অবশ্য সিলেটকে ফিরিয়ে আনার উদ্যোগ এখনো চলছে। বাফুফের উপ -- সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, “আমরা সিলেটের জেলা প্রশাসককে জানিয়েছি বিষয়টি দেখার জন্য। দেখা যাক তিনি কী বলেন।”

সিলেট শেষপর্যন্ত মত পরিবর্তন না করলে কি ১১ দল নিয়েই হবে বি. লিগ ? মালুর জবাব, “এ ছাড়া কোনো পথ  নেই। নতুন কাউকে নেওয়ার তো সুযোগ নেই।” তবে এ বিষয়ে বাফুফে এখনো অনুষ্ঠানিক  কোনো সিদ্ধান্ত নেয়নি।