সাফল্যে ফেরার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে আবাহনী
ফুটবল মাঠের টানা--ব্যর্থতা ছেদ টেনে দিয়েছে আবাহনীর ঐতিহ্য ও স্নুামে। হাতছাড়া হয়ে যাওয়া শ্রেষ্ঠত্বের জায়াগায় ফিরে যাওয়ার মিশন নিয়েই তারা এবার নতুন করে যাত্রা শুরু করবে দেশের প্রথম পেশাদার ফুটবল লিগে।
আবাহনী মনে করে “শিরোপা না জিতলেই ব্যর্থতা।” এই শিরোপা মানে গ্রাম----গঞ্জের ট্রফি নয় ; ঢাকা --- লিগ, ফেডারেশন কাপ, জাতীয় লিগ ÑÑÑÑ এসবই তাদের চোখে গর্ব করার মতো অর্জন। সর্বশেষ কবে আবাহনী এরকম ট্রফি জিতেছিল তা জানাতে একটু যেন দ্বিধায় পড়ে গিয়েছিলেন খোদ আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও। বিশাল সমর্থকগোষ্ঠীর এই ফুটবল দলের ২০০১ সালের পর বড় কোনো অর্জন নেই, এটা বিশ্বাস করা কঠিন বলেই হয়তো উঁকি দেয় সংশয়। অবিশ্বাস্য হলেও সত্য, সেবারই তারা শেষ বারের মতো ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছিল। তারপর থেকে আর বড় কোনো সাফল্যের দেখা নেই।
দীর্ঘ দিনের এই শিরোপা---খরা কাটানোর জন্যই ঢাকা আবাহনী লিমিটেড এবার বি. লিগে বেশ আঁটঘাট বেঁধে নেমেছে। তা জানানোর জন্যই শনিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিক ক্লাব---পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা। সেখানেই ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর দাবি, “প্রত্যেকটা পজিশনে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে। রিজার্ভ বেঞ্চেও আছে সম--মানের ফুটবলার। বিদেশীরা আসার পর দেশী ফুটবলারদের সঙ্গে তাদের ভালো সমন্বয় করা গেলে আমরা লক্ষ্যে পৌছাঁতে পারবো বলে আশা রাখি।”
আবাহনী লিমিটেডের দেওয়া তালিকা অনুযায়ী দেশী ১৯ জন ফুটবলারের মধ্যে ১৬ জনই তারকা ! এ দল গড়ার জন্য তারা অনেক আগেই মাঠে নেমেছিল এবং গোপনে ব্রাদার্স--- মোহামেডানের তারকাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিল। কিন্তু তারপরও আবাহনী বড় ধাক্কা খেয়েছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সুজনকে নিয়ে। এই ডিফেন্ডারের পায়ের ইনজুরি এখনো সারেনি। দলের কোচ অমলেশ সেনের কন্ঠেও এজন্য হাতাশার সুর, “সুজন সুস্থ হয়ে উঠছে। কিন্তু এখনো অবস্থাটা প্র্যাকটিসে নামার মতো নয়। সুতরাং এ অবস্থায় তার ফিটনেস নেই বললেই চলে। তাই তাকে আমরা কবে থেকে পাবো, সেটাও এ মুহুর্তে বলা সম্ভব নয়।”
দলে কোচ হিসেবে অমলেশ সেনের জায়গাও অবশ্য পাকা নয়। আপাতত প্রধান কোচের দায়িত্ব পালন করলেও ডিয়েগো ক্রুসিয়ানি আসার পর তিনি চলে যাবেন সহকারীর ভূমিকায়। “আর্জেন্টাইন কোচ আনার ব্যাপারে সবকিছুই ঠিক--ঠাক আছে। কিছু প্রক্রিয়া বাকি আছে। আশা করছি এ সপ্তাহের শেষের দিকেই তিনি আসবেন”---- ক্রুসিয়ানির আবাহনীর কোচ হওয়ার ব্যাপারটা এভাবে আবার নিশ্চিত করেছেন দলের ম্যানেজার। আবাহনীর দৃষ্টিতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ক্রুসিয়ানিকে পছন্দ করার কারণ হচ্ছে তিনি এখানকার খেলোয়াড়দের খুব ভালো চেনেন। তার ওপরই ভার দেওয়া হয়েছে বিদেশী ফুটবলার সংগ্রহের। সেই সূত্রে বিদেশী ফুটবলারদেরও আর্জেন্টাইন হওয়ার সম্ভাবনা বেশি। তবে আফ্রিকানও হতে পারে বলে অনুমান করছেন রূপু।
সংবাদ সম্মেলনে আবহনী কর্মকর্তাদের সঙ্গী হয়ে এসেছিলেন দলের অধিনায়ক অরিফ খান জয়। সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক সত্ত্বাটা প্রকট হয়ে পড়ায় সংশয় দেখা দিয়েছে তার মাঠের উপস্থিতি নিয়ে। আপাতত সংশয় নেই বলেই মনে করেন আবাহনী অধিনায়ক, “নির্বাচন পিছিয়ে গেছে। তাই আমার খেলার সুযোগ আছে।”
সুতরাং জয়ের নেতৃত্বে আকাশী---হলুদ শিবিরের বি. লিগ বিজয়ের স্বপ্ন দেখার অবকাশ থাকছেই।
