ম্যাচ হেরেও বাংলাদেশের অনেক কিছু পাওয়ার দাবি
ম্যাচ হারার পর বাংলাদেশী কোচরা যা বলেন তার ব্যতিক্রমী কিছু ঘটেনি আবু ইউসুফের বেলায়ও। অনূর্ধ্ব--২৩ দলের এই কোচও গড়গড় করে বলে গেলেন বাংলাদেশের গোড়ায় গলদের কথা, “মৌলিক জায়গাগুলোতে আমরা তাদের অনেক পেছনে। আমি জোনাল ফুটবল খেলার জন্য তৈরি করেছিলাম, কিন্তু মাঝে মাঝেই তারা এলোমেলো হয়ে যাচ্ছিল।” তারপরও তার আপাত সন্তুষ্টির জায়গা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নূন্যতম ব্যবধানে হেরেছে, মাত্র ৩ --- ২ গোলের ব্যবধানে জিতেছে কোরিয়ার উলসান হুন্দাই ডকইর্য়াড।
এটাকে প্রীতি ম্যাচ কিংবা প্র্যাকটিস ম্যাচ যা--ই বলেন, এই ন্যূনতম ব্যবধানের হার কিন্তু আগামীর অনুপ্রেরণা হয়ে গেছে। যে জন্য এই দল তৈরি করা হচ্ছে সেই অলিম্পিক প্রাক-বাছাইপর্বে আগামী ৭ ফেব্র“য়ারি হংকঙের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের খেলোয়াড়দের সাহস এবং আতœবিশ্বাস বেড়েছে বলেই মনে করেন কোচ, “হংকঙের চেয়ে উলসান অনেক শক্তিশালী দল, সেদিক থেকে দেখলে ওই ম্যাচে ভালভাবে লড়াই করার মতো আতœবিশ্বাস পেয়েছে ছেলেরা।”
ড্র কিংব জিতলে!কোচ কী বলতেন কে জানে! শুরুটা কিন্তু সেরকম স্বপ্নই দেখাচ্ছিল। উলসানের সামনে কতোটা নাস্তানাবুদ হবে বা কত গোল হজম করবে---- এমনই যখন প্রাক ম্যাচ আলোচনা তখন ১৭ মিনিটের মধ্যে বাংলাদেশের দু --- গোলে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে কল্পনাতীত ব্যাপার।
অবশ্য প্রথম গোলটি যেন যেচেই খেয়েছে অতিথিরা। ১৬ মিনিটের মাথায় তাদের এক ডিফেন্ডার ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষককে। মাঝপথে সেই বল ধরে নিয়ে এমিলি পোস্টে প্লেসিং করে বাংলাদেশকে এগিয়ে দেন। এতে তেমন কৃতিত্ব দাবি করা না গেলেও ঠিক পরের মিনিটে নন্দনতত্ত্বের সব শর্ত পূরণ করা এক গোল। চমৎকার এক থ্রু ঠেলেছেন এমিলি, তা আয়ত্তে নিয়ে জাহেদ পারভেজ উলসানের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ছিটকে বেরিয়ে গিয়ে কোনাকুনি শটে গোলরক্ষক ইয়াং জি ঊনকে পরাস্ত করার দৃশ্যটি দুই বাঙালী ফরোয়ার্ডের আক্রমনের দারুন এক যুগলবন্দী হয়ে আছে।
২ --- ০ গোলে এগিয়ে বাংলাদেশ ! এই অবিশ্বাস্য কীর্তি অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি উলসান হুন্দাই। মিনিট তিনেক পরেই গোলরক্ষক তারেকের নির্বুদ্ধিতার শিকার হয় বাংলাদেশ। যে বল তিনি অনায়াসে হাতে তুলে নিতে পারেন তা অযথা পায়ে খেলে কিম ইয়ং হো--কে সুযোগ করে দেন। তারপর ২৫ মিনিটে সাং পিও’র অসাধারণ নৈপুন্যের কাছে হার মানেন তারেক। ২ --- ২ গোলে সমতা ফেরানোর পর যেন তারা আবার একটু সময় নেন। এবং প্রথমার্ধ শেষ হওয়ার মিনিটখানেক আগে লি হুয়ানের জোরালো হেড বাংলাদেশের পোস্টে আশ্রয় নিলে সেটাই হয়ে যায় উলসানের জয়সূচক গোল।
দ্বিতীয়ার্ধে নেমেছে সম্পূর্ণ ভিন্ন এক দল। একেবারে নতুন ১১ জনের উলসান হুন্দাই। কিন্তু খেলা দেখে বোঝার উপায় নেই এটা তাদের দ্বিতীয় একাদশ। আগের মতোই খেলেছে, আক্রমনে গেছে, পার্থক্য শুধু এবার আর গোল পায়নি তারা। বাংলাদেশ যখন আর গোল করতে পারছে না তখন গোল দেওয়ার জন্য অতো মরীয়া হওয়ারও--বা দরকার কী।
গোলের সংখ্যা ছাড়াও যে পার্থক্য বোঝানো যায় দ্বিতীয়ার্ধে মাঠের খেলা দিয়েই বুঝিয়ে দিয়েছে কোরিয়ার এন লিগের অ্যামেচার এই দলটি। ম্যাচের পর তা স্বীকারে কোনো দ্বিধা করেননি বাংলাদেশের কোচ আবু ইউসুফও।
বাংলাদেশ অনুর্ধ্ব -- ২৩ ঃ তারেক (হিমেল), আরিফুল (শোয়েব), জহিরুল (মোফাজ্জল), ওয়ালী ফয়সাল, জাহেদ পারভেজ, শরীফ (নাসির), জাহিদ হোসেন, মারুফ (মামুন), অরূপ, এমিলি (রিদন), উজ্জ্বল (রবিন)
