গ্রামীণফোন আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্ণামেন্টের সেমিফাইনাল আজ
গ্রামীণফোন আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্ণামেন্টের বালক ও বালিকা একক ও দ্বৈতের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গতকাল। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ।
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত কালকের ম্যাচগুলোতে চাইনিজ তাইপের হিসেন ইং পিং ৬-২,৬-৩ গেমে ভারতের ক্রিষ্টোফার মারকুইসকে, চাইনিজ তাইপের হুসু চুং হাং ৬-২,৪-৬,৭-৫ গেমে জাপানের তোশিয়া সুজুকিকে, ভারতের সিতারাম ৭-৫,৪-৬,৬-৪ গেমে স্বদেশী তেওয়ারী অভিজিতকে এবং দক্ষিণ আফ্রিকার ডেমেন হুম ৬-৩,৬-৭(৪/৭) ৬-৩ গেমে চাইনিজ তাইপের আইতা চিন কে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
বালিকা এককে বেলারুশের মারগারিটা মাইসাক ৬-২,৬-২ গেমে ভারতের আরচনাকে, রাশিয়ার মারিনা লুইসিচিনা ৬-০,৬-২,৬-৩ গেমে ভারতের সোয়েতা সোলাংকিকে, দক্ষিণ আফ্রিকার ম্যাডেলী ৬-৪, ৪-৬,৭-৫ গেমে ভারতের কাইরা সরাফকে ও থ্যাইল্যান্ডের নিচা লারপিটাকসিনচাই ৬-৭ (৭/১),৭-৬,৬-০ গেমে ভারতের নাইক আনোয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
বালক দ্বৈতের কোয়াটার ফাইনাল খেলায় ব্রেইন ও হুম ৬-২,৩-৬,৬-২ গেমে মুধাপ্পা ও সিতারাম জুটিকে, বারটি ও সুজুকি ৬-০,৬-৩ গেমে ভারমা ও গাংগাধারম জুটিকে, চমপেট ও পুকপুম কমল জুটি ৬-২,৭-৫ গেমে চ্যান ও কোভাল ইয়োভ জুটিকে এবং লিউ ও চ্যাং জুটি ৬-৩,১-৬,৬-৪ গেমে মারকুইস ও ইয়ার জুটিকে হারিয়ে উঠেছেন টুর্ণামেন্টের শেষ চারে।
