২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীর শুভ সূচনা

বিজয় দিবস হকির প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌ বাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিজয় দিবস হকির প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌ বাহিনীকে। প্রথমার্ধে সেনাবাহিনী দিদারের একমাত্র গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আরো চার গোল করে জয় নিশ্চিত করেছে তারা। সিরাজুল ইসলাম ও দিদার হোসেন দুটি করে এবং জামাল হোসেন একটি গোল করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.