২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানারি ওয়ার্ফের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশের কিশোর ফুটবলারদের নিয়ে ক্যানারি ওয়ার্ফের চার বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেশন শুরু হয়েছে। রোববার ৩৪ জন ফুটবলারকে নিয়ে গোলাম সরওয়ার টিপু বিকেএসপিতে শুরু করেছেন প্রশিক্ষণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের কিশোর ফুটবলারদের নিয়ে ক্যানারি ওয়ার্ফের চার বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেশন শুরু হয়েছে। রোববার ৩৪ জন ফুটবলারকে নিয়ে গোলাম সরওয়ার টিপু বিকেএসপিতে শুরু করেছেন প্রশিক্ষণ। প্রায় বছর দেড়েক ধরে এদেশের কিশোর ফুটবলারদের নিয়ে কাজ করছে ক্যানারি ওয়ার্ফ। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রতিভা অন্বেষণ কর্মসূচীর মাধ্যমে কিশোর ফুটবলার বছাই করেছে। রোববার বিকেএসপিতে ৩৪ জনকে নিয়ে দ্বিতীয় বর্ষের তৃতীয় সেশনের প্রশিক্ষণ শুরুর সময় উপস্থিত ছিলেন ক্যানারি ওয়ার্ফের কমিউনিটি অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ম্যানেজার জাকির খান এবং ক্যানারি ওয়ার্ফের স্থানীয় সমন্বয়ক ফজলুর রহমান বাবুল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯১৫ঘ.