২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে বড় একটা বাধা পেরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে 'রেড ডেভিল'দের জয়ের নায়ক কার্লোস তেভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:51 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

লিভারপুল, ইংল্যান্ড, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে বড় একটা বাধা পেরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে 'রেড ডেভিল'দের জয়ের নায়ক কার্লোস তেভেজ। বিরতির তিন মিনিট আগে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেছেন এই আর্জেন্টাইন তারকা। আর এ গোলটাই ম্যানইউ'র তিন পয়েন্ট নিশ্চিত করে দিয়েছে। এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ আপাতত লিগ টেবিলের শীর্ষে। এই রাউন্ডে চেলসিকে হারাতে পারলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে আর্সেনাল। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৪ঘ.