২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ পর্যন্ত ইংল্যান্ডের কোচ ক্যাপেলো

কোনো বিদেশী কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে সব সময়ই ইংল্যান্ডের বেশ অনাগ্রহ। এর আগে মাত্র একজন বিদেশীই ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়েছিলেন। সুইডেনের স্ভেন গোরান এরিকসনের পর ফ্যাবিও ক্যাপেলো হলেন দ্বিতীয় বিদেশী, যার হাতে তুলে দেয়া হলো ইংল্যান্ডের কোচের দায়িত্ব। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ২০১২ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে ক্যাপেলোকে। গত মাসে 'ইওরো ২০০৮'এর চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হওয়া স্টিভ ম্যাকলারেনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

লন্ডন, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোনো বিদেশী কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে সব সময়ই ইংল্যান্ডের বেশ অনাগ্রহ। এর আগে মাত্র একজন বিদেশীই ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়েছিলেন। সুইডেনের স্ভেন গোরান এরিকসনের পর ফ্যাবিও ক্যাপেলো হলেন দ্বিতীয় বিদেশী, যার হাতে তুলে দেয়া হলো ইংল্যান্ডের কোচের দায়িত্ব। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ২০১২ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে ক্যাপেলোকে। গত মাসে 'ইওরো ২০০৮'এর চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হওয়া স্টিভ ম্যাকলারেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। চুক্তির মেয়াদ সাড়ে চার বছর। সবচেয়ে বয়োজেষ্ঠ্য হিসাবে ইংল্যান্ডের কোচ হওয়া ক্যাপেলো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ৭ জানুয়ারি। ৬ ফেব্র"য়ারি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে ক্যাপেলোর ইংলিশ মিশন। কোনো জাতীয় দলের হয়ে ক্যাপেলোর এটাই প্রথম 'অ্যাসাইনমেন্ট'। তবে ক্লাব ফুটবলে তার চোখধাঁধানো সাফল্য। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যাবে ক্লাব ফুটবলে তিনি কতটা সফল। নব্বইয়ের দশকের শুরুতে ক্যাপেলোর অধীনে মহাপরাক্রমশালী এক দলে পরিণত হয়েছিল এসি মিলান। ইতালিয়ান ফুটবল লিগ বা সিরি 'এ'তে ১৯৯২, '৯৩, '৯৪ ও '৯৬-এ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। '৯৪ সালটা তো অসাধারণ কেটেছিল মিলানের। সেবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পথে ফাইনালে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। দীর্ঘ ১৮ বছর পর ক্যাপেলোর কোচিংয়েই ২০০১ সালে সিরি 'এ'র শিরোপা জিতেছিল রোমা। অতটা দীর্ঘ না হলেও রিয়াল মাদ্রিদের প্রতীক্ষার অবসানও হয়েছিল তার হাত ধরে। তাদের স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ৪ বছর শিরোপাবিহীন থাকার হতাশা ঘুচেছিল গত মৌসুমে। যদিও চ্যাম্পিয়ন হওয়ার ঠিক ১১ দিন পর ক্যাপেলোকে বরখাস্ত করে ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়েছিল রিয়ালের কর্মকর্তারা। এর আগে ১৯৯৭তেও তার কোচিং রিয়ালকে 'প্রিমেরা লিগা'র শিরোপা এনে দিয়েছিল। জুভেন্টাসও তার জাদুস্পর্শে পরিণত হয়েছিল দুর্দান্ত এক ক্লাবে। ২০০৫ ও '০৬এ তার অধীনে সিরি 'এ'তে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুটো শিরোপাই কেড়ে নেয়া হয় 'জুভ'দের। এমন সাফল্যমন্ডিত, কীর্তিধন্য ব্যক্তিকে কোচ হিসাবে ইংলিশ ফুটবলাঙ্গন স্বাভাবিকভাবেই দারুণ খুশি। এফএ'র প্রধান নির্বাহী ব্রায়ান বারউইকের কণ্ঠে সেই খুশির ছোঁয়াই অনুরণিত, "ফ্যাবিও ক্যাপেলো ইংল্যান্ডের কোচ হতে রাজি হওয়ায় আমি দারুণ উচ্ছ্বসিত। নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় আমরা অঙ্গীকার করেছিলাম যে বিশ্বমানের এক জন প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে। ফ্যাবিও ক্যাপেলোর মাঝে আমরা সেই যোগ্য লোকটিকে খুঁজে পেয়েছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.