লন্ডন/মাদ্রিদ/মিলান, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অঘটন নয়, রীতিমতো খেলেই ম্যাচ জিতেছে মিডলসবরো। আর সে জয় যার-তার সঙ্গে নয়। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে এ মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়েছে মিডলসবরো। স্প্যানিশ প্রিমেরা লিগে পিছিয়ে পড়েও দেপোর্তিভো করুনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইতালিয়ান সিরি-এ'তে জয়ের ধারা অব্যহত আছে ইন্টার মিলানের। তুরিনোকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সংহত করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
গত ১১ ম্যাচে কোনো ধরণের প্রতিযোগিতায় জেতেনি মিডলসবরো। রেলিগেশন জোনে থাকা ক্লাবকে চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে এগিয়ে নেন স্টুয়ার্ট ডাউনিং। একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি স্টাইকার টাঙ্কে স্যানলি। মৌসুমের প্রতিটি লিগ ম্যাচে গোল করার ধারা অব্যহত রেখেছে অবশ্য আর্সেনাল। ইনজুরি টাইমে চেক মিডফিল্ডার টমাস রসিকির সে গোলে ব্যবধানই কমেছে মাত্র। ১৫ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে গানাররা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে টটেনহাম হটস্পার ২-১ গোলে হারিয়েছে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে। উইগান অ্যাথলেটিককে ৪-১ গোলে হারিয়ে ল্যাঙ্কাশায়ার ডার্বি জিতেছে বোল্টন ওয়ান্ডারার্স। এছাড়া ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড।
ন্যু ক্যাম্পের ম্যাচে তৃতীয় মিনিটেই বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিল দেপোর্তিভো। বার্সেলোনারই যুব দলের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান দারুণ এক বাঁক খাওয়ানো শটে এগিয়ে নেন দলকে। বিরতির আগে পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছেন রোনালদিনিয়ো। ম্যাচের মিনিট বিশেক বাকি থাকতে জয়সূচক গোলটি করেছেন জাভি। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। এদিকে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্যালডেরোনের এ ম্যাচে দু'দলের চারজন খেলোয়াড় লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন। রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে ভিলারিয়াল। রিয়াল জারাগোজার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ভিলারিয়ালকে টপকানোর সুযোগ নষ্ঠ করেছে এসপানিওল।
তুরিনো বিপক্ষে ম্যাচে ইন্টারের গোলের খাতা খুলেছেন জ
bdnews24