২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি ও ভলিবল ফেডারেশনে নতুন কমিটি

বাংলাদেশ হকি ফেডারেশন ও ভলিবল ফেডারেশনের পুরনো কমিটি বাতিল করে অস্থায়ী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ আইন ১৯৭৪ (হালনাগাদ সংশোধিত)-এর ২০ এ (বি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সম্পাদক শামসুল বারীর নেতৃত্বাধীন কমিটি বাতিল করেছে সরকার। পাশাপাশি ২৯ সদস্যের নতুন কমিটিও ঘোষণা করেছে, যার সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল। এই কমিটির দুই যুগ্ম সম্পাদক খাজা মানজার নাদিম ও আলমগীর এম এ কবির এবং কোষাধ্যক্ষ পদে আছেন কাজী মাইনাজ্জামান পিলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ হকি ফেডারেশন ও ভলিবল ফেডারেশনের পুরনো কমিটি বাতিল করে অস্থায়ী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ আইন ১৯৭৪ (হালনাগাদ সংশোধিত)-এর ২০ এ (বি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সম্পাদক শামসুল বারীর নেতৃত্বাধীন কমিটি বাতিল করেছে সরকার। পাশাপাশি ২৯ সদস্যের নতুন কমিটিও ঘোষণা করেছে, যার সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল। এই কমিটির দুই যুগ্ম সম্পাদক খাজা মানজার নাদিম ও আলমগীর এম এ কবির এবং কোষাধ্যক্ষ পদে আছেন কাজী মাইনাজ্জামান পিলা। ভলিবল ফেডারেশনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমানকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন এই ২৭ সদস্যের কমিটির দুই যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা ও নাসিমা চৌধুরী শিরিন। আর সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরীই বহাল আছেন স্বপদে। নতুন কার্যনির্বাহী কমিটিকে অবিলম্বে দায়িত্বভার গ্রহণ করে শীঘ্রই ফেডারেশনে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৪১ঘ.