২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৭ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে টেলিটক সিরিজে

সফল হয়েছে ঘূর্ণিদুর্গত মানুষের সাহায্যার্থে আয়োজিত টেলিটক ফুটবল সিরিজ। আবাহনী-মোহামেডানের তিনটি প্রদর্শনী ম্যাচের এই সিরিজে টিকেট বিক্রি বাবদ আয় হয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সফল হয়েছে ঘূর্ণিদুর্গত মানুষের সাহায্যার্থে আয়োজিত টেলিটক ফুটবল সিরিজ। আবাহনী-মোহামেডানের তিনটি প্রদর্শনী ম্যাচের এই সিরিজে টিকেট বিক্রি বাবদ আয় হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "এখনো হিসাব-নিকাশ পুরোপুরি হয়নি। ম্যাচ আয়োজনে কতো খরচ হয়েছে তার হিসাব চূড়ান্ত না হলেও প্রায় সাড়ে ৭ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে টেলিটক সিরিজে।" প্রথম ও দ্বিতীয় ম্যাচে ২ লাখ টাকা করে আয় হয়েছে টিকেট বিক্রি বাবদ। দুটো ম্যাচে সমতা বজায় থাকায় গত ৭ ডিসেম্বরের আবাহনী-মোহামেডান ম্যাচটি দারুন আকর্ষনীয় হয়। তাই এই ম্যাচে দর্শক উপস্থিতিও হয়েছে বেশি, সাড়ে ৩ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে বলে বাফুফে সম্পাদকের দাবি। এই সাড়ে ৭ লাখ টাকা বাদে টেলিটকের কাছ থেকে স্পন্সর বাবদ পাওয়া গেছে ৩ লাখ টাকা। খরচের হিসাব চূড়ান্ত করে শীঘ্রই বাকি অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪০ঘ.