২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ের আশা

প্রথম ম্যাচে মোহামেডান টাইব্রেকারে জিতেছে। দ্বিতয়টিতে আবাহনী। অপ্রত্যাশিত অনুষঙ্গ হয়েছে হাতাহাতি, লালকার্ড এবং মোহামেডান কোচের শাস্তি। এসবের পর নিশ্চয়ই শুক্রবারের সিরিজ নির্ধারনী লড়াইয়ে প্রদর্শনী ম্যাচের আমেজ থাকে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রথম ম্যাচে মোহামেডান টাইব্রেকারে জিতেছে। দ্বিতয়টিতে আবাহনী। অপ্রত্যাশিত অনুষঙ্গ হয়েছে হাতাহাতি, লালকার্ড এবং মোহামেডান কোচের শাস্তি। এসবের পর নিশ্চয়ই শুক্রবারের সিরিজ নির্ধারনী লড়াইয়ে প্রদর্শনী ম্যাচের আমেজ থাকে না। মানে টেলিটক সিরিজ দারুন জমে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শুরু এই আবাহনী-মোহামেডান ম্যাচ সব আবেগ উত্তেজনা নিয়ে হাতছানি দিচ্ছে দুপক্ষের দর্শকদের। যা ঘুর্ণিদুর্গতদের জন্য আয়োজিত ফুটবল সিরিজকে পুরোপুরি সফল করে তুলতে পারে। এখন পর্যন্ত বাফুফের দেওয়া তথ্যানুযায়ী গত দুই ম্যাচে ১৪ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। আগের দুই ম্যাচের তুলনায় সিরিজ নির্ধারনী ম্যাচের টিকেট বিক্রি আরো বাড়বে বলেই বাফুফের আশা। সেই আশাকে জোরালো করে তোলার জন্য তৈরি দুই পরাশক্তি। মোহামেডান এখনো মাঠের খেলায় (গোলশূন্য প্রথম ম্যাচটি তারা জিতেছে টাইব্রেকারে) জয় পায়নি, যদিও ফুটবল নৈপুন্যে তারা অনেকটাই এগিয়ে থাকে। কিন্তু তাদের গোলমাল হয় গোলের জায়গায় গিয়ে। আবাহনীর নড়বড়ে ডিফেন্সকেও ফাঁকি দিতে পারছেন না মোহামেডানের স্ট্রাইকাররা। গত ১৫ দিনের চারটি ম্যাচ ধরলে সাদাকালোদের সাফল্য একটি পেনাল্টি-গোল। পেনাল্টিতেও কিন্তু শতভাগ সাফল্য নেই। এটাই এক ম্যাচ নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরা মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিকের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। সা