ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-এতদিন বিশেষ সাধারন সভার ব্যাপারে বাফুফে সভাপতির অনীহা থাকলেও ক্রমেই সেই অবস্থান থেকে যেন সরে আসছেন তিনি। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়রম্যান সেনপ্রধান জেনারেল মঈন উ আহমেদের সঙ্গে সভা শেষে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "প্রয়োজন হলে বিশেষ সাধারন সভা ডাকবো, তাতে কোনো সমস্যা নেই।"
বাফুফে নির্বাচনের আগে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন করতে হবে। ডিএফএ গঠন মানে বাফুফের গঠনতন্ত্রের ব্যাপক পরিবর্তন। যেজন্য চারদিক থেকে বিশেষ সাধারন সভার দাবি উঠলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের তাতে ভীষন অনাগ্রহ ছিল। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের সঙ্গে সভা শেষে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "প্রয়োজন হলে বিশেষ সাধারন সভা ডাকবো। তার আগে আমরা বিভিন্ন সংগঠকদের সঙ্গে আলোচনায় বসবো।"
নির্বাচনের জন্য বাফুফে সরকারের পক্ষ থেকে একজন সমন্বয়ক চেয়েছে বলে দাবি করেছেন বাফুফে সভাপতি। এছাড়া বাফুফেকে বরাদ্দ দেয়া ক্রীড়া পরিষদের জমির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24