২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ

বিশ্বকাপ ফাইনালের রেশ নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল তারা। এবার চূড়ান্ত পর্বেও দেখা হয়ে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও রানার্স আপ ফ্রান্সের। রোববার সুইজারল্যান্ডের লুসার্নে ইউরো-২০০৮ এর ড্র অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের গ্র"পিং করেছেন আয়োজকরা। বাসেলে আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোপ সেরা হওয়ার এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্বাগতিক সুইজারল্যান্ড । এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রিস তাদের শিরোপা ধরে রাখার অভিযাত্রায় মুখোমুখি হবে সুইডেনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

লুসার্ন, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ফাইনালের রেশ নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল তারা। এবার চূড়ান্ত পর্বেও দেখা হয়ে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও রানার্স আপ ফ্রান্সের। রোববার সুইজারল্যান্ডের লুসার্নে ইউরো-২০০৮ এর ড্র অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের গ্র"পিং করেছেন আয়োজকরা। বাসেলে আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোপ সেরা হওয়ার এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্বাগতিক সুইজারল্যান্ড । এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রিস তাদের শিরোপা ধরে রাখার অভিযাত্রায় মুখোমুখি হবে সুইডেনের। ১৬ দলকে নিয়ে প্রথম রাউন্ডের চারটি গ্র"পে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইটা লড়বে গ্র"প-সির চার দল। গ্র"প অব ডেথ নামে অভিহিত এই গ্র"পে ২০০০ সালের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ইতালি ছাড়াও আছে নেদারল্যান্ডস এবং রুমানিয়া। কাকতালীয়ভাবে এ দুটো দেশও বাছাইপর্ব খেলেছে একই গ্র"পে। গ্র"প-এতে সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের পাশাপাশি আছে গতবারের রানার্স আপ পর্তুগাল এবং তুরস্ক। গতবারের চ্যাম্পিয়ন গ্রিস ও সুইডেনের সঙ্গে স্পেন এবং রাশিয়া মিলে লড়বে গ্র"প-ডি'তে। সহ-আয়োজক অস্ট্রিয়া গ্র"প-বিতে তাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। একই গ্র"পে আরো আছে জার্মানি এবং পোল্যান্ড। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম