২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই এখন কাকা, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে

৩০ জনের তালিকাটা নেমে এলো তিন জনে। সেই তিন জন হলেন কাকা, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন এই তিন তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

লুকার্ন, সুইজারল্যান্ড, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩০ জনের তালিকাটা নেমে এলো তিন জনে। সেই তিন জন হলেন কাকা, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন এই তিন তারকা। জাতীয় দলের কোচ ও অধিনায়কদের নিয়ে গড়া এক প্যানেল ৩০ জনের একটি তালিকা করেছিল কয়েক মাস আগে। সেই তালিকায় সবচেয়ে বেশি ভোট জমা পড়েছে কাকা, মেসি ও রোনালদোর বাক্সে। তবে কে হবেন বছরের সেরা ফুটবলার তা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সেদিনই সুইজারল্যান্ডের জুরিখে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে এ বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৫ঘ.