২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জার্মানিতে রিয়ালের হোঁঁচট, শেষ ষোলতে মিলান ও চেলসি

অন্য দেশে পারফরম্যান্স যেমনই হোক, জার্মানি যেন রিয়াল মাদ্রিদের জন্য এক 'বধ্যভূমি'। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে সেটা প্রমাণিত হল আরেক বার। জার্মানিতে আগের ২১টি ম্যাচে মাত্র একটি জয় পাওয়া রিয়াল ২-৩ গোলে হেরে গেছে ওয়ার্ডার ব্রেমেনের কাছে। যে পরাজয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ডে উত্তরণ খানিকটা হলেও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ব্রেমেন/মিলান, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অন্য দেশে পারফরম্যান্স যেমনই হোক, জার্মানি যেন রিয়াল মাদ্রিদের জন্য এক 'বধ্যভূমি'। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে সেটা প্রমাণিত হল আরেক বার। জার্মানিতে আগের ২১টি ম্যাচে মাত্র একটি জয় পাওয়া রিয়াল ২-৩ গোলে হেরে গেছে ওয়ার্ডার ব্রেমেনের কাছে। যে পরাজয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ডে উত্তরণ খানিকটা হলেও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তবে এ ব্যাপারে এসি মিলান ও চেলসি এখন নিশ্চিন্ত। বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও শেষ ষোল নিশ্চিত করতে সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়ন মিলানের। রোজেনবোর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেখানে তাদের সঙ্গী হয়েছে চেলসি। কিন্তু পোর্তোকে ৪-১ গোলে হারালেও আরেক ইংলিশ পরাশক্তি লিভারপুল এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। ব্রেমেনের মাঠে পঞ্চম মিনিটেই রোজেনবার্গের গোলে পিছিয়ে পড়েছে রিয়াল। ৯ মিনিট পর রবিনহোর লক্ষ্যভেদ সমতায় ফিরিয়েছে তাদেরকে। কিন্তু বিরতির মিনিট পাঁচেক আগে সানোগো আবার এগিয়ে দিয়েছেন ব্রেমেনকে। ৫৮ মিনিটে হান্ট স্বাগতিকদের ৩-১ গোলের লিড এনে দেয়ার পর নিস্টলরয় একটা গোল ফিরিয়ে দিয়েছিলেন। তবে ৭১ মিনিটে ডাচ তারকা স্ট্রাইকারের গোল স্কোরলাইনকে ৩-২ করলেও সেটা আর ৩-৩ করতে পারেনি স্প্যানিশ লিগের গতবারের চ্যাম্পিয়নরা। যে কারণে রিয়ালের সামনে এখন ছোট্ট একটা আশঙ্কার কালো মেঘ! 'সি' গ্র"পে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখনো শীর্ষেই আছে। তবে লাৎসিওকে ২-১ গোলে হারানো অলিম্পিয়াকোসের পয়েন্টও ৮। দুই সপ্তাহ পর ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লাৎসিওর কাছে হেরে গেলে প্রথম রাউন্ড থেকে রিয়ালের বাদ পড়া নিশ্চিত হয়ে যাবে। অবশ্য সেক্ষেত্রে অলিম্পিয়াকোসকে জিততে হবে ব্রেমেনের বিপক্ষে। বেনফিকার মাঠে ১৫ মিনিটে আন্দ্রিয়া পির্লোর দারুণ এক গোল এগিয়ে দিয়েছে মিলানকে। ৫ মিনিট পর ম্যাক্সি পেরেইরা পর্তুগিজ ক্লাবটিকে সমতায় ফেরানোর পর আর কোনো গোল হয়নি। তবে আর গোল না পেলেও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কোনো ক্ষতি হয়নি। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'ডি' গ্র"প থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে মিলানের। এই গ্র"পের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে সেল্টিক। মিলানের মতো নিশ্চিন্ত চেলসিও। দিদিয়ের দ্রগবার দুটো এবং অ্যালেক্স ও জো কোলের একটি করে গোল রোজেনবোর্গের মাঠে 'ব্লুজ'-এর বড় জয়ের পাশাপাশি শেষ ষোলও নিশ্চিত করে দিয়েছে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়ায় 'বি' গ্র"পে চেলসির চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত। কারণ দ্বিতীয় স্থানে থাকা রোজেনবোর্গের পয়েন্ট ৭। কিন্তু ফার্নান্দো তরেসের দুটো এবং অধিনায়ক স্টিভেন জেরার্ড ও পিটার ক্রাউচের এক বার করে লক্ষ্যভেদে পোর্তোর বিপক্ষে ৪-১ গোলের জয়ের পরও স্বস্তিতে নেই লিভারপুল। 'এ' গ্র"পে ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭। বেসিক্টাসের কাছে ১-২ গোলে হেরে যাওয়া মার্সেইয়েরও তা-ই। লিভারপুলের কাছে হেরে গেলেও ৮ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষস্থান ধরে রেখেছে পোর্তো। ৬ পয়েন্ট নিয়ে বেসিক্টাসও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে এই গ্র"প থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৭ঘ.