ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় রাউন্ডে গিয়ে আর অপরাজিত থাকতে পারেননি এনামুল হেসেন রাজীব। রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার হেরে গেছেন রুশ গ্র্যান্ডমাস্টার ইভগেনি থমাসেভস্কির কাছে।
এটাই হান্তি-মানসিস্ক বিশ্বকাপ দাবায় রাজীবের প্রথম হার। এর আগে প্রথম রাউন্ডের দুটো ম্যাচে তিনি একটিতে ড্র ও অন্যটি জিতে ১.৫-০.৫ পয়েন্টে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল ইলিয়ানভকে হারিয়েছেন। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা ইভগেনি থমাসেভস্কির। এই রুশ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে বেশিক্ষণ লড়াই করতে পারেননি, মাত্র ২৮ চালে হেরে গেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব।
বুধবার রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সাদা নিয়ে খেলবেন বাংলাদেশের এই দাবাড়
bdnews24