২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে গর্ব আর আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন রাজীব

সব ঠান্ডাই যেন হঠাৎ করে উবে গেছে। হান্তি-মানসিস্কের প্রচন্ড ঠান্ডার কথা বাদ দিয়ে কোচ ইগর রাউসিসের মুখে ফিরছে এখন রাজীব-কীর্তি। "বিশাল এক ঘটনা ঘটিয়েছে রাজীব। আমার কোচিং ক্যারিয়ারে এরকম আনন্দের মুহুর্ত খুব কমই এসেছে"-- হান্তি মানসিস্কে থেকে ই-মেইলে বিডিনিউজের কাছে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের এই লাটভিয়ান কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সব ঠান্ডাই যেন হঠাৎ করে উবে গেছে। হান্তি-মানসিস্কের প্রচন্ড ঠান্ডার কথা বাদ দিয়ে কোচ ইগর রাউসিসের মুখে ফিরছে এখন রাজীব-কীর্তি। "বিশাল এক ঘটনা ঘটিয়েছে রাজীব। আমার কোচিং ক্যারিয়ারে এরকম আনন্দের মুহুর্ত খুব কমই এসেছে"-- হান্তি মানসিস্কে থেকে ই-মেইলে বিডিনিউজের কাছে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের এই লাটভিয়ান কোচ। বিশ্বকাপে যাওয়ার আগে শুধু হান্তি-মানসিস্কের হিমাঙ্কের নীচে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াইয়ের কথাই ভাবা হয়েছিল। দাবার ৬৪ ঘরের লাড়াইয়ে জেতার কথা কখনো কল্পনাতেও আনতে পারেননি কোচ। রোববার তার ভুল ভেঙ্গে দিয়েছেন আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব প্রথম রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল ইলিয়ানভকে হারিয়ে। বিশ্ব দাবা র‌্যাঙ্কিংয়ের ২৬-তম দাবাড়