২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে গেছে ম্যানচেস্টার, রিয়াল মাদ্রিদের ড্র

সহিংসতায় দু'সপ্তাহ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সিরি-এ। আর আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ইন্টার মিলান। শনিবার ইতালিয়ান ঘরোয়া ফুটবলের অন্য ম্যাচে জেনোয়াকে ১-০ গোলে হারিয়েছে এএস রোমা। স্প্যানিশ প্রিমেরা লিগে রিক্রিয়েটিভো হুয়েলভার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে রিয়াল মার্সিয়ার সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ১-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দিকের দুগোলে উইগান অ্যাথলেটিককে হারিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

লন্ডন/মাদ্রিদ/মিলান, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতায় দু'সপ্তাহ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সিরি-এ। আর আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ইন্টার মিলান। শনিবার ইতালিয়ান ঘরোয়া ফুটবলের অন্য ম্যাচে জেনোয়াকে ১-০ গোলে হারিয়েছে এএস রোমা। স্প্যানিশ প্রিমেরা লিগে রিক্রিয়েটিভো হুয়েলভার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে রিয়াল মার্সিয়ার সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ১-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দিকের দুগোলে উইগান অ্যাথলেটিককে হারিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ন্যু ক্যাম্পের ম্যাচে বার্সেলোনা সমর্থকরা উৎকণ্ঠায় কাটিয়েছেন গোটা একার্ধ। তাদের স্বস্তিু দিয়ে ৬৩ মিনিটে প্রথম গোল করেছেন গ্যাব্রিয়েল মিলিতো। জাভির কর্ণারে মাথা ছুঁইয়েছেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় গোল এসেছে মিনিট দুয়েক বাদেই। থিয়েরি অঁরির পাসে তা করেছেন ১৭ বছর বয়সী নতুন সেনসেশান বোয়ান ক্রিকিচ। মিনিট দশেক বাকি থাকতে পেনাল্টি থেকে দলের জয় নিশ্চিত করেছেন লিওনেল মেসি। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। এবং নিঃশ্বাস ফেলছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঘাড়ে। রিয়াল মার্সিয়ার সঙ্গে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে এখনও জায়গাটা ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। আটটি হলুদ এবং একটি লাল কার্ডের এই ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ৯ মিনিটের মাথায় গুতির ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেছেন রবিনিয়ো। কিন্তু ফ্রান্সেসকো পেনার কর্ণারে এনরিকে ডি লুকাসের ডাইভিং হেডে সমতায় ফেরে মার্সিয়া। শেষ দিকে সিজার আরজোকে লাথি মেরে মার্চিং অর্ডার পেয়েছেন গুতি। দিনের অন্য ম্যাচে রিয়াল মায়োরকার কাছে ২-১ গোলে হেরে গেছে সেভিয়া। ১৯ পয়েন্ট নিয়ে মায়োরকা উঠে গেছে ৮ম স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে সেভিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক অঘটন ঘটিয়েছে বোল্টন ওয়ান্ডারার্স। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়ে রেলিগেশন জোন থেকে উদ্ধার পেয়েছে তারা। গা জোয়ারি এই ম্যাচে ১১ মিনিটে নিকোলাস আনেলকা করেছেন জয়সূচক গোলটি। উইলিয়াম গালাস ও টমাস রসিকির গোলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। সেন্ট জেমস পার্কে জয় পেয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। রেডিংকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সলোমন কালু ও শন রাইট ফিলিপসের গোলে ডারবি কাউন্টিকে হারিয়েছে চতুর্থ স্থানে থাকা চেলসি। সান্ডারল্যান্ডকে ৭-১ গোলে হারিয়ে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে এভারটন। এছাড়া অ্যাস্টন ভিলা ৩-০ গোলে হারিয়েছে মিডলসবরোকে। সানসিরোতে হন্ডুরিয়ান স্ট্রাইকার ডেভিড সুয়াজোর গোলে ১০ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ইন্টার। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিও ক্রুজ ব্যবধান বাড়িয়েছেন ৩০ মিনিটের গোলে। বিরতির মিনিট ছয়েক আগে সার্জিও ফ্লোক্কারি একটি গোল শোধ করেছেন আটলান্টার হয়ে। ম্যাচের ৯০ মিনিটে ডেভিড পিজারোর ফ্রি কিকে মাথা ছুঁইয়ে রোমাকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন ক্রিস্টিয়ান পানুচ্চি। এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সিরি-এ তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোমা। ২৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে ইন্টার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮১০ঘ.