ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রেটিং ও র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও দাবা বোর্ডে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন এনামুল হোসেন রাজীব। শনিবার হান্তি-মানসিস্কে শুরু হওয়া বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার পাভেল ইলিয়ানভের সঙ্গে।
বিশ্বদাবা র্যাঙ্কিংয়ে ২৬-তম অবস্থানে থাকা ইউক্রেনের এই প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার (২৬৯১) অনেক শক্তিশালী। তুলনায় অনেক পেছনে থাকা রাজীব (২৫১৪) এত দুর্দান্ত লড়াই করবেন তা কেউ কল্পনাও করেনি। দাবা ফেডারেশনের পাঠানো খবর অনুযায়ী কালো নিয়ে খেলেই বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার জেতার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। ৩৭-তম চালে সেই সুযোগটা নষ্ট করার পর অবশেষে ৪৬-তম চালে ড্র করে বিশ্বকাপ শুরু করেছেন রাজীব। রোববার একই প্রতিপক্ষের সঙ্গে রাজীব দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন সাদা নিয়ে।
বাংলাদেশের আরেক দাবাড়
bdnews24