২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজুর রহমান সিজেকেএস-এর সাধারণ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। চার বছর মেয়াদী এই সংস্থার নির্বাচন শুক্রবার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। চার বছর মেয়াদী এই সংস্থার নির্বাচন শুক্রবার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান পেয়েছেন ৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম পেয়েছেন ৫৭ ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জহির আহমদ চৌধুরী। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা, দিদারুল আলম চৌধুরী ও মোজাম্মেল হক। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম শহিদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হয়েছেন একরামুল করিম চৌধুরী ও মসিহ সালাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর। নির্বাচিত ১২ সদস্য হলেন-জহির আহমদ চৌধুরী, আবুল কাশেম, শামসুল হক চৌধুরী, আব্দুল হান্নান আকবর, এডভোকেট ইলিয়াস মিয়া, নজরুল ইসলাম লেদু, আব্দুল মান্নান, তাহেরুল আলম চৌধুরী স্বপন, শাহজাদা আলম, সারোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ ও সৈয়দ আবুল বশর। উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন সীতাকুন্ডের প্রদীপ ভট্টাচার্য ও হাটহাজারীর মো. আসলাম। ইয়াসমিন বেগম ও আজিজা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা আসনে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক এ কমিটির সভাপতি এবং সরকার মনোনীত তিনজন সহ সভাপতি এবং জেলা ক্রীড়া কর্মকর্তা এ কমিটির সদস্য। সিজেকেএস নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএম/২১১৫ঘ.