ঢাকা, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আসামে বরদলুই ট্রফির সেমিফাইনালে উঠেছে ঢাকার আবাহনী লিমিটেড। বুধবার আসাম ইলেকট্রিক বোর্ডের সঙ্গে গোলশুন্য ড্র করে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পৌঁছেছে আকাশী নীল জার্সিধারীরা। বৃহস্পতিবার তারা সেমিফাইনাল খেলবে ওএনজিসি'র সঙ্গে। ঢাকায় আবাহনী ক্লাবসূত্রে পাওয়া গেছে এই খবর।
এর আগে রোববার তারা প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল অয়েল ইন্ডিয়া লিমিটেডকে। অয়েল ইন্ডিয়াও সেমিফাইনালে গেছে গ্র"প রানার্স আপ হিসেবে। বরদলুই ট্রফিতে আবাহনীর সেরা সাফল্য রানার্স আপ হওয়া। এটা অবশ্য প্রায় দেড় যুগ আগে, ১৯৯২ সালে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24