২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপ তাইপেতে হবে না

চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে এএফসি। সরেজমিন পর্যবেক্ষনের পর তাইপেকে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ভেন্যু হিসেবে পছন্দ হয়নি আয়োজকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে এএফসি। সরেজমিন পর্যবেক্ষনের পর তাইপেকে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ভেন্যু হিসেবে পছন্দ হয়নি আয়োজকদের। এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোকে নিয়ে গতবছর প্রথম এএফসি কাপ ফুটবলের আসর বসেছিল ঢাকায়। আগামী বছর দ্বিতীয় আসরের ভেন্যু হিসেবে তাইপের নাম ঘোষণা করলেও পরে পর্যবেক্ষক দলের রিপোর্ট পেয়ে এএফসি বিকল্প চিন্তা শুরু করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "এএফসি একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তাইপেতে। ঘুরে এসে তারা তাইপেতে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের মতো অবকাঠামো নেই বলে উল্লেখ করেছে। এখন তারা নতুন ভেন্যু খুঁজছে।" এখনো টুর্নামেন্টের সূচী ঠিক না হলেও ২০টি দল অংশ নেবে এতে। তার মধ্যে বাংলাদেশও আছে, যারা প্রথম আসরে তাজিকস্তানের কাছে ৬-১ গোলে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.