ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জয় দিয়েই বরদুলুই ট্রফি শুরু করেছে ঢাকা আবাহনী। গৌহাটিতে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে রোববার তারা ২-০ গোলে হারিয়েছে ইন্ডিয়ান ওয়েলকে।
গৌহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনীর জয়ের নায়ক সাইফুর রহমান মনি। মুক্তিযোদ্ধার কাছ থেকে ধারে নেওয়া এই স্ট্রাইকারের দুই গোলে শুভসূচনা করেছে আবাহনী। ৩৬ মিনিটে তার গোলেই এগিয়ে যায় তারা। তারপর ৬০ মিনিটে তিনিই দ্বিতীয় গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেছেন।
গ্র"পে আবাহনী দ্বিতীয় ম্যাচ খেলবে আসাম ইলেকট্রিক বোর্ডের সঙ্গে। যারা এর আগে ১-০ গোলে হেরেছে ইন্ডিয়ান ওয়েলের কাছে। এই ম্যাচ জিতলেই বরদুলুই ট্রফির সেমিফাইনালে ওঠে যাবে আবাহনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.
bdnews24