২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারে বিকেএসপি সেরা

বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী জাতীয় সাঁতার। ২২তম আসরে ১৫টি সোনা, ৯টি রূপা ও ৮টি ব্রোঞ্জ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় হওয়া সেনাবাহিনী জিতেছে ১০টি সোনা, ৯টি রূপা ও ৮টি ব্রোঞ্জ পদক। নৌবাহিনী ৮টি সোনা, ৯টি রূপা ও ৭টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী জাতীয় সাঁতার। ২২তম আসরে ১৫টি সোনা, ৯টি রূপা ও ৮টি ব্রোঞ্জ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় হওয়া সেনাবাহিনী জিতেছে ১০টি সোনা, ৯টি রূপা ও ৮টি ব্রোঞ্জ পদক। নৌবাহিনী ৮টি সোনা, ৯টি রূপা ও ৭টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় হয়েছে। শনিবার প্রতিযোগিতার সমাপণী দিনে ১০টি ইভেন্টের ৪টিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড। সব মিলিয়ে এবার নতুন জাতীয় রেকর্ডের সংখ্যা হয়েছে ১৪টি। যেখানে সবুরা খাতুনের আছে চারটি, এছাড়া ৭টি সোনা জিতে বিকেএসপির এই সাঁতারু প্রতিযোগিতার সেরা মহিলা সাঁতারু। আর ৪টি সোনা ও একটি রূপা জিতে সেরা পুরুষ সাঁতারু হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রুবেল রানা। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সাঁতার ফেডারেশন সভাপতি ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম। ৩০টি দলের ২৯৮ জন সাঁতারুর অংশগ্রহণে শেষ হয়েছে চার দিনব্যাপী কেয়া কসমেটিকস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২২তম জাতীয় সাঁতার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০১৭ঘ.