২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক ডে-রান উদযাপিত

সিডরের তান্ডবে নির্ধারিত সময়ের একদিন পর অলিম্পিক ডে-রান উদযাপন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। "দূষণমুক্ত সমাজ গড়ি"-- এই স্লোগান নিয়ে প্রায় ৪ হাজার ক্রীড়ানুরাগীর অংশগ্রহণে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই অলিম্পিক ডে রান। যা হওয়ার কথা ছিল গত শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিডরের তান্ডবে নির্ধারিত সময়ের একদিন পর অলিম্পিক ডে-রান উদযাপন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। "দূষণমুক্ত সমাজ গড়ি"-- এই স্লোগান নিয়ে প্রায় ৪ হাজার ক্রীড়ানুরাগীর অংশগ্রহণে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই অলিম্পিক ডে রান। যা হওয়ার কথা ছিল গত শুক্রবার। সকাল সাড়ে ৭টায় রমনা টেনিস কমপ্লেক্সে অলিম্পিক ডে-রানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পানি সম্পদ ও ধর্ম বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমান (অব.)। এ সময় উপস্থিত ছিলেন বিওএ'র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ, ডে-রানের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মানু। শুরুতেই গত ১৬ নভেম্বর প্রলয়ঙ্করী ঘর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হয়ে ডে-রানের র‌্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে বিওএ'র ভারপ্রাপ্ত মহাসচিব অলিম্পিক ডে-রান আয়োজনে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯৫৭ঘ.