২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালের সেরা খেলোয়াড় ফেদেরার

এ বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটিই জিতেছেন। তাই বর্ষসেরা সম্মাননাটা অবধারিতই ছিল রজার ফেদেরারের। মঙ্গলবার সাংহাইয়ে টানা চতুর্থ মৌসুমের জন্য এই খেতাব জিতেছেন ছেলেদের টেনিসের নাম্বার ওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

সাংহাই, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটিই জিতেছেন। তাই বর্ষসেরা সম্মাননাটা অবধারিতই ছিল রজার ফেদেরারের। মঙ্গলবার সাংহাইয়ে টানা চতুর্থ মৌসুমের জন্য এই খেতাব জিতেছেন ছেলেদের টেনিসের নাম্বার ওয়ান। তবে ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদালকে পেছনে ফেলতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ফেদেরারকে। গ্র্যান্ড স্লামে না হলেও ঘরোয়া টুর্নামেন্টগুলোয় ভালো করেছেন র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা এই স্প্যানিয়ার্ড। কিন্তু গত মাসের শেষে নিজের শহর বাসেলের টুর্নামেন্ট জিতে এ বছরের সেরা হওয়াটা নিশ্চিত করেছেন ফেদেরার। প্রধানতম প্রতিদ্বন্ধী নাদালের প্রতি তার শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি এই সুইস, "এ বছরটা আমার কাছে আলাদা মর্যাদার কারণ নাদালের কাছে পিছিয়ে থেকেও আমি খেতাবটা জিততে পেরেছি। টানা চার বছর নাম্বার ওয়ান হয়ে শেষ করলাম। এই দুর্দান্ত অর্জনটা কমপক্ষে ২০০৮ পর্যন্ত ধরে রাখতে সেরা চেষ্টাটাই করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৩৫ঘ.