২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রেন্ডশিপ কাপে

আগামী ২৮ নভেম্বর থেকে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে এএফসি প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ২৮ নভেম্বর থেকে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে এএফসি প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম, এএফসি ভাইস প্রেসিডেন্ট ও সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সী, এএফসি ভাইস প্রেসিডেন্ট মনিলাল ফার্নান্দো, এএফসি সেক্রেটারি দ্যাতো পলমনি স্যামুয়েল এবং সাফ সভাপতি, এএফসি সদস্য ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজকরা। এছাড়া ফিফা সদস্য ও থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়ারাই মাকুদিকেও আমন্ত্রণ পত্র পাঠিয়েছে তারা। টুর্নামেন্ট কমিটির সম্পাদক বাদল রায় বলেছেন, "সেনাপ্রধানই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করছি। তবে এএফসি'র কোনো কর্মকর্তাকে আমরা সমাপনী অনুষ্ঠানের জন্য পেলে ভাল হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.