২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেছে বার্সেলোনা, লিভারপুলের জয়

মাস ছয়েক আগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি নিয়ে ফিরেছিল বার্সেলোনা। কোলিসিয়ামে আবারও তাদের পরাজয়ের তিলক একে দিয়েছে গেটাফে। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগের ম্যাচে গেটাফের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিকের দু'গোলে ফুলহামের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। ইতালিয়ান সিরি-এ'তে সিসিলিয়ান ডার্বিতে পালেরমো ২-১ গোলে হারিয়েছে নাপোলিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মাদ্রিদ/লন্ডন/রোম, ১১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাস ছয়েক আগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি নিয়ে ফিরেছিল বার্সেলোনা। কোলিসিয়ামে আবারও তাদের পরাজয়ের তিলক একে দিয়েছে গেটাফে। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগের ম্যাচে গেটাফের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিকের দু'গোলে ফুলহামের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। ইতালিয়ান সিরি-এ'তে সিসিলিয়ান ডার্বিতে পালেরমো ২-১ গোলে হারিয়েছে নাপোলিকে। কিংস কাপের সেমিফাইনালে প্রথম লেগ ৫-২ গোলে জিতেও গেটাফের কাছে হেরে ছিটকে পড়েছিল বার্সেলোনা। শনিবার একই প্রতিরোধের মুখে পড়েছিল ফ্রাঙ্ক রাইকার্ডের দল। বিশেষ করে রোনালদিনিয়ো ও লিওনেল মেসি কড়া মার্কিংয়ে থাকায় তেমন কোনো আক্রমনই করতে পারেনি বার্সেলোনা। ২৮ মিনিটে ম্যানুয়েল ডি মোরালের গোলে এগিয়ে গেছে গেটাফে। শেষ মিনিটে দলের পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেছেন উরুগুইয়ান হুয়ান অ্যালবিন। এই হারে রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়ে গেছে বার্সেলোনা। টানা তৃতীয় ম্যাচ জিতে গেটাফে উঠে এসেছে ১১তম স্থানে। লিগ টেবিলে ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা সঙ্গী হয়েছে ভ্যালেন্সিয়া। মেস্টালায় রিয়াল মার্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ইভান হেলগুয়েরার হেডের পর দুটো গোল করেছেন ডেভিড ভিলা। শেষ নয় মিনিটে দু'গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। ফুলহামের বিপক্ষে এ ম্যাচে ৮১ মিনিটে গোলখরা কাটিয়েছেন বদলি নামা ফার্নান্দো তোরেস। মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন স্টিভেন জেরার্ড। ১২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ২৪। আর্সেনাল (২৭), ম্যানচেস্টার ইউনাইটেড (২৭) ও ম্যানচেস্টার সিটির (২৫) পেছনে তারা। দিনের অন্য ম্যাচে ডার্বি কাউন্টিকে ৫-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। দীর্ঘ ৩৪ বছর পর সিরি-এতে দেখা হয়েছে দু'দলের। জিওভান্নি তেদেস্কোর দু'গোলে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে পালেরমো। মারিয়ানো বোগলিয়াসিনোর গোলে এগিয়ে গিয়েছিল নাপোলি। এই জয়ে সপ্তম স্থানে উঠে এসেছে পালেরমো। নাপোলি আছে নবম স্থানে। দিনের অন্য ম্যাচে সাম্পদোরিয়া ৩-০ গোলে হারিয়েছে এম্পোলিকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০৫ঘ.