ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী বছর তাইপেতে এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
শনিবার বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "এএফসি আগামী ৩০ নভেম্বরের মধ্যে এন্ট্রি জমা দিতে বলেছে। আমরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো টুর্নামেন্টের সূচী ঠিক হয়নি।"
এর আগে ২০০৬ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ঢাকায়। যেখানে বাংলাদশ ৬-১ গোলে তাজিকস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
এবার আফগানিস্তান, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, ভুটান, ব্র"নেই, কম্বোডিয়া, উত্তর কোরিয়া, গুয়াম, প্যালেস্টাইন, ফিলিপাইন, তাজিকস্তান, তিমুর ও লোরাসে, মঙ্গোলিয়া, কিরঘিজস্তান এবং লাওসকে আমন্ত্রন জানিয়েছে এএফসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪০ঘ.
bdnews24