২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে

আগামী রোববার বুয়েটের ল্যাবরেটরি রিপোর্ট হাতে পেলেই মঙ্গলবারের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স ভেঙ্গে পড়ার তদন্ত রিপোর্ট চূড়ান্ত হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আগামী রোববার বুয়েটের ল্যাবরেটরি রিপোর্ট হাতে পেলেই মঙ্গলবারের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স ভেঙ্গে পড়ার তদন্ত রিপোর্ট চূড়ান্ত হয়ে যাবে। বৃহস্পতিবারই বুয়েট থেকে রিপোর্ট এসে পৌঁছানোর কথা। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান বিডিনিউজকে জানিয়েছেন, "বুয়েট জানিয়েছে আগামী রোববার ল্যাবরেটরি রিপোর্ট পাঠিয়ে দেবে। সেটা হাতে পেলে মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করে চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়া হবে।" গত ৮ অক্টোবর রাতে প্রচন্ড বৃষ্টিতে হঠাৎ ভেঙ্গে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স। এজন্য গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টে ভেঙ্গে পড়া প্রেসবক্সের নির্মাণ সামগ্রীর মান যাচাই করার জন্য সুপারিশ করেছিল। এসব সামগ্রী পরীক্ষা-নিরীক্ষার জন্য বুয়েটে পাঠানো হলেও ঈদ ও পূজার ছুটির কারণে নির্ধারিত সময়ে তারা রিপোর্ট দিতে পারেনি। তবে এমআইএসটির রিপোর্ট পেয়ে গেছে বলে জানিয়েছেন পরিষদ সচিব। আর দুটো রিপোর্ট (এমআইএসটি ও বুয়েটের) হাতে পাওয়ার পর একই দিনে তদন্ত কমিটির সদস্যরা একসঙ্গে বসে সিলগালা খুলে পর্যালোচনা করবে, জানিয়েছেন সচিব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০৫ঘ.