২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্সের হ্যাটট্রিকে সোনালী ব্যাংকের বড় জয়

অফিস হকি লিগে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও আরাফ অ্যাপারেলস। সোনালী ব্যাংক ৬-০ গোলে রাইজিং স্টারকে এবং আরাফ অ্যাপারেলস ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অফিস হকি লিগে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও আরাফ অ্যাপারেলস। সোনালী ব্যাংক ৬-০ গোলে রাইজিং স্টারকে এবং আরাফ অ্যাপারেলস ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত অফিস লিগে সোনালী ব্যাংকের বড় জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ইকবাল নাদের প্রিন্সের হ্যাটট্রিকের। ৫০ মিনিট থেকে টানা চার গোল করে গেছেন প্রিন্স। এর আগে মোশাররফ হোসেন কুটি ও রাসেল মাহমুদ জিমির গোলে ২-০ গোলে এগিয়ে যায় সোনালী ব্যাংক। সেই তুলনায় আরাফ অ্যাপারেলস ও নৌবাহিনীর মধ্যে দিনের প্রথম ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। যে ম্যাচে বুলবুলের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি নৌবাহিনী। কৃষ্ণ কুমারের দুই গোল জয় এনে দিয়েছে আরাফ অ্যাপারেলসকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯৪২ঘ.