ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খেলার দাবিতে আবারো আন্দোলনমুখী ফুটবলাররা। তবে প্রথমে নিজেরা সংঘবদ্ধ হওয়ার জন্য আগামী বুধবার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ডাকে ফুটবলাররা মিলিত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে।
এর আগে গত রোববার বাফুফে কর্তাদের কাছে মৌখিকভাবে খেলার দাবি জানিয়ে এসেছেন কয়েকজন ফুটবলার। জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি জানিয়েছেন, "আমাদের মূল দাবি সিনিয়র ডিভিশন ফুটবল লিগ চালু করা। গত তিন বছর ধরে এই লিগ বন্ধ থাকায় ফুটবলাররা হতাশ হয়ে পড়েছেন।" এছাড়াও অন্যান্য লিগগুলো নিয়মিত আয়োজনের জন্য তাগিদ দিয়েছেন তারা।
মঙ্গলবার খেলোয়াড় কল্যাণ সমিতির সভায় দাবিগুলোকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জানানোর প্রস্তুতিও নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৪ঘ.
bdnews24