২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমুদ্দিনের উপহার নাকি ব্যতিক্রমী এক প্রতিবাদ!

অভিনব ও বিস্ময়কর এক সিদ্ধান্ত নিয়েছেন সৈয়দ নাঈমুদ্দিন। বাংলাদেশের খেলোয়াড়দের আন্তরিকতা ও মাঠের লড়াইয়ে মুগ্ধ এই বিদায়ী কোচ তাদের কিছু অর্থ উপহার দিয়ে যেতে চান। ভারতীয় এই কোচের মুখে তা "প্রিয় খেলোয়াড়দের জন্য উপহার" হিসেবে বর্ণিত হলেও ফুটবল সংশ্লিষ্টদের চোখে এ এক অভিনব প্রতিবাদ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অভিনব ও বিস্ময়কর এক সিদ্ধান্ত নিয়েছেন সৈয়দ নাঈমুদ্দিন। বাংলাদেশের খেলোয়াড়দের আন্তরিকতা ও মাঠের লড়াইয়ে মুগ্ধ এই বিদায়ী কোচ তাদের কিছু অর্থ উপহার দিয়ে যেতে চান। ভারতীয় এই কোচের মুখে তা "প্রিয় খেলোয়াড়দের জন্য উপহার" হিসেবে বর্ণিত হলেও ফুটবল সংশ্লিষ্টদের চোখে এ এক অভিনব প্রতিবাদ! ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ ফুরানোর আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কোচকে বিদায় করে দিলেও এখনো শেষ হয়নি নাঈমুদ্দিন অধ্যায়। প্রাতিষ্ঠানিক সম্পর্ক চুকে গেলেও বাংলাদেশের ফুটবলারদের জন্য তার ভালবাসা এখনো অটুট। তাই বাংলাদেশ ছাড়ার আগে তাদের উপহার দিয়ে যেতে চান তিনি। সোমবার বিদায়ী কোচের মুখ থেকেই শোনা গেছে এই বিস্ময়কর খবরটি, "অনেক না পাওয়ার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা সর্বস্ব দিয়ে চেষ্টা করে, দেশের জন্য লড়ে যায়। তাদের দেশপ্রেম, আন্তরিকতা, লড়াকু মানসিকতা দেখে আমি মুগ্ধ। তাই প্রিয় খেলোয়াড়দের হাতে আমি সামান্য টাকা তুলে দিতে চাই।" এই অর্থের পরিমান প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। হঠাৎ করে কেন এরকম বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন ? জবাবে নাঈমুদ্দিন বলেছেন, "নেহেরু কাপ চলাকালীন প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের খেলা দেখে। তাজিকস্তানের বাংলাদেশী রাষ্ট্রদূত যখন ঢাকায় দারুন খেলার জন্য গর্ব করেন তখন আমি সম্মানিত বোধ করি। সবই এই ফুটবলারদের জন্য। যারা তেমন কোনো সুযোগ-সুবিধা ছাড়াই এত ইতিবাচক তাদের স্যালুট জানাই আমি। শুধু তাদের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই।" এই ভালবাসার জায়গা থেকেই ব্যতিক্রমী সিদ্ধান্তটা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তার ভালবাসার কথাটা অস্বীকার করছেন না হাসান আল মামুন। পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক কোচের বেতন থেকে বাফুফের টাকা কেটে রাখার ব্যাপারটাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন, "কোচের বেতন থেকে নাকি বাফুফে টাকা কেটে রেখেছে। এ ঘটনায় তিনি হয়তো খুব মনঃক্ষুণ