[ খেলা ] হেরে গেছে রিয়াল, সানসিরোতে জেতেনি মিলান দুমিনিটের এক ঝড়ে তিন পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগের ম্যাচে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে দুর্ভোগ অব্যহত আছে এসি মিলানের। শনিবার সিরি-এ'তে তুরিনোর সঙ্গে গোলশুন্য ড্র করেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। চেলসি ২-০ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৭:০৯, ৪ নভেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৫৪, ২৬ এপ্রিল ২০২২ মাদ্রিদ/মিলান/লন্ডন, ৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24