২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ২২ ফেব্র"য়ারি থেকে ইন্দো-বাংলা গেমস

বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতিতে অনেক মিল। সবচেয়ে বড় মিলটা বোধহয় বাংলা ভাষায় কথা বলা। দেশভাগের পরও এখনো এই ভাষাগত সহাবস্থান দুই জায়গার মানুষকে এক কাতারে নিয়ে আসে। একইভাবে গর্বিত করে আন্তর্জাতিক মাতৃভাষার অংশীদারিত্ব। তাই দ্বিপাক্ষিক সভার সিদ্ধান্ত, মহান ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানিয়েই আগামী ২২ ফেব্র"য়ারি বাংলাদেশে শুরু হবে ইন্দো-বাংলা গেমসের দ্বিতীয় আসর, চলবে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 06:19 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতিতে অনেক মিল। সবচেয়ে বড় মিলটা বোধহয় বাংলা ভাষায় কথা বলা। দেশভাগের পরও এখনো এই ভাষাগত সহাবস্থান দুই জায়গার মানুষকে এক কাতারে নিয়ে আসে। একইভাবে গর্বিত করে আন্তর্জাতিক মাতৃভাষার অংশীদারিত্ব। তাই দ্বিপাক্ষিক সভার সিদ্ধান্ত, মহান ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানিয়েই আগামী ২২ ফেব্র"য়ারি বাংলাদেশে শুরু হবে ইন্দো-বাংলা গেমসের দ্বিতীয় আসর, চলবে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভায় বসে পশ্চিমবঙ্গের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক কমলেশ চ্যাটার্জির সঙ্গে। সভায় দু পক্ষ ঐকমত্যে পৌঁছার পর সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, "ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও ভাষা শহীদদের সম্মান জানাতেই আমরা ফেব্র"য়ারিতে ইন্দো-বাংলা গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গের অতিথিরা এখানে আমাদের সঙ্গে ২১ ফেব্র"য়ারিতে শহীদদের শ্রদ্ধা জানাবেন এবং পরদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ইন্দো-বাংলা গেমসের।" এ বছর কলকাতায় প্রথম আসর আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে এই গেমসের পথচলা। তাতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ৮টি ডিসিপ্লিনে-- অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, শ্যুটিং ও খো-খো। এগুলোর সঙ্গে এবার যোগ হচ্ছে ক্রিকেট। অলিম্পিক ইভেন্ট না হলেও ক্রিকেটের পক্ষে কমলেশ চ্যাটার্জির যুক্তি, "নিঃসন্দেহে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, তাছাড়া টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের ক্রেজ শুরু হয়ে গেছে এখন। তাই গেমসে রাখা হয়েছে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট।" তিনটি ম্যাচ দিয়েই ক্রিকেটের শিরোপা নির্ধারিত হবে, তার মধ্যে একটি ম্যাচ চট্টগ্রামে আয়োজনের চেষ্টা করছে বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)। রঞ্জি ট্রফিতে অংশ নেওয়া বাংলার ক্রিকেট দল আসতে পারে বলে জানিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক। এছাড়াও ৯ টি ডিসিপ্লিনের অ্যাথলেট ও কর্মকর্তার সংখ্যা নির্ধারণ করা হয়ে গেছে। সব মিলিয়ে প্রত্যেক দলের ২২০ জন করে অংশ নেবেন গেমসে। শ্যুটিং ও সাঁতারের ভেন্যু বিকেএসপি, বাকি সব ইভেন্ট হবে ঢাকায়। বাংলাদেশ প্রথমবারের মতো এই গেমসের আয়োজক হওয়ায় বিওএ'র ভারপ্রাপ্ত মহাসচিবের আশা, "প্রথম আয়োজনটা ওঁরা সার্থকভাবে করেছিলেন। ওই অভিজ্ঞতা নিয়ে ইন্দো-বাংলা গেমসকে আমরা আরো সফল করে তুলতে পারবো বলে আশা করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৮৫৬ঘ.