২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বাংলাদেশে আসতে আগ্রহী নাঈমুদ্দিন

সৈয়দ নাঈমুদ্দিন আবার বাংলাদেশ দল নিয়ে কাজ করতে চান। এই ভারতীয় ফুটবল কোচকে বাফুফে ছুটিতে পাঠাচ্ছে বললেও আসলে ছুটির ফাঁদে বেজে গেছে তার বিদায়ঘন্টা। সেটা বুঝতে পেরেই নাঈমুদ্দিন নিজের আগ্রহের কথা জানিয়ে যাচ্ছেন এভাবে, "ডাক পেলে আবারও আমি বাংলাদেশে আসবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সৈয়দ নাঈমুদ্দিন আবার বাংলাদেশ দল নিয়ে কাজ করতে চান। এই ভারতীয় ফুটবল কোচকে বাফুফে ছুটিতে পাঠাচ্ছে বললেও আসলে ছুটির ফাঁদে বেজে গেছে তার বিদায়ঘন্টা। সেটা বুঝতে পেরেই নাঈমুদ্দিন নিজের আগ্রহের কথা জানিয়ে যাচ্ছেন এভাবে, "ডাক পেলে আবারও আমি বাংলাদেশে আসবো।" এই ভারতীয় কোচের সঙ্গে বাফুফের চুক্তি ডিসেম্বর পর্যন্ত। গত মাসে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের খেলা শেষ হয়ে যাওয়ায় বাফুফে এখনই তাকে বিদায় দিয়ে দিতে চায়। যদিও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু মুখে ছুটির কথা বলছেন। কিন্তু ছুটিতে বেতন পাবেন না নাঈমুদ্দিন, মানে একরকম বিদায়ই বলা যায় এটাকে। তা বুঝেছেন এই ভারতীয় কোচ, তাই নভেম্বর ও ডিসেম্বরের বেতনের কথা তিনি পরোক্ষভাবে বলেছেন এভাবে, "ডিসেম্বর পর্যন্ত চুক্তির প্রতি বাফুফের সম্মান দেখানো উচিত।" চুক্তি অনুযায়ী এটা তার প্রাপ্য। কিন্তু নিজের মুখে চাইতে গিয়ে তার আত্মসম্মানে লাগছে, "যাদের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি তারা নিশ্চয়ই সবকিছু মূল্যায়ন করবে। তাছাড়া এখানকার ফুটবলারদের সঙ্গে কাজ করে আমি দারুন আনন্দিত এবং গর্বিত। অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা আপ্রাণ চেষ্টা করে। ডাক পেলে আমি আবার তাদের জন্য আসবো।" আগামী তিন-চারদিনের মধ্যে সৈয়দ নাঈমুদ্দিন ফিরে যাচ্ছেন নিজের দেশ ভারতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪৩ ঘ.