২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আয়োজনের পর্যায়ক্রম পদ্ধতি বাতিল করেছে ফিফা

ব্রাজিলই হতে যাচ্ছে শেষ। ২০১৮ সাল থেকে আর পর্যায়ক্রম আয়োজক হওয়ার সুবিধা পাবে না কোনো কনফেডারেশন। সোমবার জুরিখে ফিফার নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিতে পাস হয়েছে এই সিদ্ধান্ত। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাহী কমিটির সহ-সভাপতি চুং মং-জুন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ২০১৪ সালের পর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য যে কোনো সদস্য-দেশের ফুটবল সংস্থা আবেদন জানাতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 04:23 PM

Updated : 26 Apr 2022, 02:53 PM

জুরিখ, ২৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)