২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল-আর্সেনাল ম্যাচ ড্র, স্প্যানিশ লিগে এখনও শীর্ষে রিয়াল

একদিনের তফাতেই আবার হারানো জায়গায় চলে এসেছে আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা। সুবাদেই ম্যানচেস্টার ইউনাইটেডকে গোল ব্যবধানে হটিয়ে শীর্ষ জায়গাটি দখলে নিয়েছে তারা। রাউল এবং রবিনিয়োর শেষ দিকের গোলে দেপোর্তিভো লা করুনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষ অবস্থানে তাই হেরফের হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ইতালিয়ান সিরি-এতে ব্যবধান বাড়ানোর দারুণ একটা সুযোগ নষ্ট করেছে ইন্টার মিলান। অবশ্য পালেরমোর সঙ্গে গোলশুন্য ড্র করলেও যথারীতি শীর্ষেই আছে তারা। বাজে একটা মৌসুম অব্যহত আছে এসি মিলানের। এএস রোমার কাছে ১-০ গোলে হেরে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:01 AM

Updated : 26 Apr 2022, 02:53 PM

মাদ্রিদ/লন্ডন/মিলান, ২৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)