ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দিনটা পুরোপুরি তাজিকস্তানের। রোববার বিকেলে দুসাম্বেতে সিনিয়রদের হারের পর রাতে আবুধাবি থেকে এসেছে জুনিয়র দলের হারের খবর। প্রতিপক্ষ ওই তাজিকস্তান অনূর্ধ্ব-১৬ দল; এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে তাদের কাছে ৩-১ গোলে হেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল বাছাইপর্ব শেষ করেছে।
এই ম্যাচের আগেই বাংলাদেশের মূলপর্বে ওঠার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় টানা তিন ম্যাচ হেরে। রোববার আবুধাবিতে তাজিকস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলতে নেমে ১২ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে। তারপর ৮৩ ও ৮৯ মিনিটে আরো দুটো গোল করে ৩-০তে এগিয়ে যায় তাজিকস্তান। ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশের সোহাগের সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমে।
অবশ্য প্রথম ম্যাচে প্যালেস্টাইনকে ৯-১ গোলে হারিয়ে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছিল। তারপর সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯-১ গোলে, তুর্কমেনিস্তানের কাছে ৩-১ গোলে, উজবেকিস্তানের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24